বিদ্যালয় চলাকালীন সময়ে আপনার সন্তানের সাথে দেখা করার প্রয়োজন হলে কর্তব্যরত পিয়নকে বলুন।
আপনার সন্তান পূর্ব অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে পারবে না।
কোন মাসের টিউশন ফি সেই মাসের 26 তারিখের মধ্যে পরিশোধ করা না হলে তার পরবর্তী মাসে ছাত্র-ছাত্রীর নাম কাটা যাবে। সেক্ষেত্রে এক মাসের বেতনের সমপরিমাণ টাকা পুনঃভর্তি ফি হিসেবে জমা দিয়ে পুনঃভর্তি হতে হবে।
শিশু শ্রেণী হতে 2য় শ্রেণীর অভিভাবক অভিভাবিকাগণ সকাল 9টা হতে বেলা 11 টা পর্যন্ত নির্ধারিত দিনে স্কুল অফিসে বেতন জমা করতে পারবেন।
পুনঃভর্তি ফি বেতনের সমপরিমাণ টাকা।
এক নাগাড়ে 3 মাস বেতন বাকি পড়লে সংশ্লিষ্ট ছাত্রের নাম ছাত্র হাজিরা থেকে বাদ দেয়া হবে।
পরীক্ষার ফলাফল গড় ভিত্তিক হয়ে থাকে, বিধায় প্রতিটি সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ আপনার সন্তানের জন্য আবশ্যক।